ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

বংশবৃদ্ধিতে সক্ষম রোবট উদ্ভাবনের দাবি!

আকাশ নিউজ ডেস্ক:

রোবট মানেই প্রাণহীন জটিল সব যন্ত্রাংশের সংযুক্তি, যা দিয়ে অনায়াসে অনেক কাজ করা যায়, যা মানুষের পক্ষেও সম্ভব হয় না।

তবে রোবটের যন্ত্রাংশে প্রাণ ঢেলে দেওয়া হয়েছে। এখন এটি প্রাণীদের মতোই ‘জীবন্ত’! এমনকি এর রয়েছে বংশবৃদ্ধির ক্ষমতা!

এসব তথ্য আজগুবি হলেও এমন রোবট তৈরির দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। আফ্রিকার ব্যাঙের নামে এর নাম জেনোবটস দিয়েছেন তারা।

তাদের দাবি, এই রোবট বংশবৃদ্ধি ঘটাতে পারলেও এই প্রজনন উদ্ভিদ বা প্রাণীর থেকে একেবারে ভিন্ন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, জেনোপাস লেভিস নামে আফ্রিকান নখরযুক্ত এক প্রজাতির ব্যাঙের স্টেম সেল থেকে এ রোবট গঠন করা হয়েছে। রোবটটি লম্বায় এক মিলিমিটারের চেয়েও কম।

ভারমন্ট বিশ্ববিদ্যালয়, টাফটস বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েসিস ইনস্টিটিউট ফর বায়োলজিক্যালি ইন্সপায়ারড ইঞ্জিনিয়ারিংয়ের গবেষকরা এই রোবট নিয়ে গবেষণায় কাজ করেছেন।

এ তিন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে কাজ করা বিজ্ঞানী স্যাম ক্রাইগম্যান বলেন, ‘ক্ষুদ্র এই রোবট কী ধরনের কাজ করতে পারে, তা আমরা বের করার চেষ্টা করেছি। আমরা দেখতে পেয়েছি, এটি পাত্র পরিষ্কারের কাজ করতে পারে।’

এই জেনোবটস বংশবৃদ্ধি করে কী করে?

ভারমন্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক এবং রোবটিকস বিশেষজ্ঞ জোশ বনগার্ড বলেন,জেনোবটস তৈরিতে ব্যাঙের ভ্রূণ থেকে স্টেম সেল আলাদা করে প্রজননের জন্য উপযুক্ত পরিবেশ দেওয়া হয়। কিন্তু কোনো জিনগত পরিবর্তন আনা হয় না। এটি নিজে থেকেই কাজ করতে পারে। যেহেতু এটি জেনেটিক্যালি অপরিবর্তিত ব্যাঙ কোষ থেকে তৈরি। তিন হাজার কোষ ব্যবহার করে তৈরি গোলক আকৃতির এ রোবট বংশবৃদ্ধি করতে পারে।

অর্থাৎ জেনোবটস একদিকে যেমন রোবট, তেমনি এটি জীবও!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

বংশবৃদ্ধিতে সক্ষম রোবট উদ্ভাবনের দাবি!

আপডেট সময় ১১:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১