ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিষ ঢেলে মাছ মেরে ফেলে গেল কাফনের কাপড়

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের নান্দাইলে মোস্তফা মিয়া নামে এক মৎস্যচাষির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করাসহ তার বসত ঘরের সামনে কাফনের কাপড় ফেলে রাখে দুর্বৃত্তরা।

মঙ্গলবার নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাহের বানাইল গ্রামের মৃত চান মিয়ার পুত্র মৎস্যচাষি মোস্তফা মিয়ার ৩০ শতাংশ পুকুরে কে বা কারা সোমবার গভীর রাতে বিষ প্রয়োগ করে প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি করে। এছাড়া মোস্তাফা মিয়ার বসত ঘরের সামনে কাফনের কাপড় ফেলে এক ধরনের হুমকি দিয়ে যায় দুর্বৃত্তরা।

সকালে মোস্তফা মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বসত ঘরের সামনে কাফনের কাপড় দেখতে পেয়ে ভয়ে আতঙ্কিত হয়। পাশাপাশি মোস্তফা মিয়া নিজ পুকুরের সমস্ত মাছ ভেসে থাকতে দেখে হতাশ হয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা বিল্লাল মিয়া, সাইকুল মিয়া ও আজিজুল ইসলামসহ অনেকেই উক্ত ন্যক্কারজনক ঘটনার বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপনসহ নিরীহ মৎস্যচাষির জন্য গভীর দুঃখ প্রকাশ করেন। তবে বিষয়টি গভীরভাবে দেখছেন মোস্তফা মিয়া ও তার পরিবার।

এ বিষয়ে মোস্তাফা মিয়া জানান, আমি নিরীহ মানুষ। বর্তমানে আমিসহ আমার পরিবারের সবাই আতঙ্কের মধ্যে আছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিষ ঢেলে মাছ মেরে ফেলে গেল কাফনের কাপড়

আপডেট সময় ১১:১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১