ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির কুষ্টিয়ায় দরবার শরিফে হামলা আগুন, দরবারপ্রধানকে পিটিয়ে হত্যা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বেচ্ছাসেবক দল সভাপতি যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প আমরা ক্লিনিং ঢাকা করতে চাই, সমৃদ্ধ ন্যাশন গড়তে চাই: সড়ক পরিবহনমন্ত্রী চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি ‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার যা সর্বনাশ ডেকে আনবে’:বিচারপতি মতিন

উদ্ধারের পর হাসপাতালে মেয়র রোকুনুজ্জামান

অাকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের সরিষাবাড়ী পৌর মেয়র রোকুনুজ্জামান রোকনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার উদ্ধারের পর বৃহস্পতিবার তাকে ভর্তি করা হয়। এর আগে সোমবার সকালে রাজধানীর উত্তরা থেকে তিনি নিখোঁজ হন।

বুধবার দুপুরে রোকুনুজ্জামান মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিধ্বস্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

মেয়রের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, রোকুনুজ্জামান অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌলভীবাজার থেকে আনার পরে তাকে প্রথমে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে হাসপাতালে ভর্তি করানো হয়।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হবে। এ কারণে থানা থেকে একজন কর্মকর্তা হাসপাতালে গেছেন।

রোকুনুজ্জামানের দেওয়া সূত্রমতে পুলিশ জানায়, গত সোমবার সকালে ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসা থেকে তিনি হাঁটার জন্য বের হন। তখন তাকে একটি মাইক্রোবাসে তুলে নেয় কয়েকজন। মাইক্রোবাসে তোলার পরপর তার চোখ বেঁধে ফেলা হয়। তিনি অপহরণকারীদের কাউকে চিনতে পারেননি। এরপর গতকাল শ্রীমঙ্গলের কালীঘাট ইউপি কার্যালয়ের সামনে তাকে কালো একটি মাইক্রোবাস থেকে নামিয়ে দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

উদ্ধারের পর হাসপাতালে মেয়র রোকুনুজ্জামান

আপডেট সময় ০৯:২১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭