ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে : তারেক রহমান জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ মা-বোনদের কটু কথা নয়, সম্মান দিলেই বেহেশত পেতে পারি: মির্জা ফখরুল উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব : জামায়াত আমির জনসভায় যোগ দিতে বরিশালে তারেক রহমান ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে স্কুল শিক্ষার্থী নিহত, ৩ জন গুলিবিদ্ধ লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা ‘ইসলামী আন্দোলনের প্রার্থীরা সংসদে গেলে স্বর্ণের দেশে পরিণত হবে’: রেজাউল করিম শেখ হাসিনা চাচ্ছে না বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হোক : মেজর হাফিজ

খালেদাকে বিদেশ পাঠাতে ‘ভাষা মতিনের’ স্ত্রীর অনুরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি অনুরোধ করেছেন ভাষাসৈনিক আবদুল মতিনের (ভাষা মতিন) স্ত্রী গুলবেদুননেছা মনিকা।

মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদারের পাঠানো এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে গুলবেদুননেছা মনিকা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেও সরকারকে প্রতিপক্ষের প্রতি যথাযথ সম্মান দেখাতে হবে।

ভাষা মতিন আজীবন মজলুমের পক্ষে লড়াই করেছেন উল্লেখ করে তিনি বলেন, ভাষা মতিনের পরিবারের পক্ষ থেকে আমি খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

গুলবেদুননেছা আরও বলেন, দেশের সিভিল সোসাইটি এবং বিভিন্ন নেতৃবৃন্দ খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কিন্তু সরকার রহস্যজনকভাবে আবেদন নাকচ করে দিয়ে অমানবিক আচরণ করছে।

খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আছেন। তার চিকিৎসকরা জানিয়েছেন লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার টিপস ট্রিটমেন্ট দরকার। এজন্য বিদেশে নিতে হবে৷ বিদেশ নিতে যত বিলম্ব হবে তার তত ক্ষতি হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

খালেদাকে বিদেশ পাঠাতে ‘ভাষা মতিনের’ স্ত্রীর অনুরোধ

আপডেট সময় ১২:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১