ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কারাগারে বসে নৌকাকে হারালেন জোড়া খুন মামলার আসামি

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনার তেরখাদায় কারাগারে থেকে জোড়া খুন মামলার আসামি এস এম দ্বীন ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তেরখাদার ছাগলাদাহ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে জয়ী হন আওয়ামী লীগের এই বিদ্রোহী প্রার্থী। উপজেলা নির্বাচন অফিস জানায়, গত ২৮ নভেম্বর নির্বাচনে এস এম দ্বীন ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ১৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আবদুর শুকুর শেখ পেয়েছেন ৩ হাজার ১৮২ ভোট। এস এম দ্বীন ইসলাম ৩ নম্বর ছাগলাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। নির্বাচনে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় দল থেকে তাকে বহিষ্কারও করা হয়। পুলিশ জানায়, জমি-সংক্রান্ত বিরোধের জেরে ২০১৯ সালের ৭ আগস্ট রাতে তেরখাদার ছাগলাদাহে পহরডাঙ্গা গ্রামে নাঈম শেখ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হন নাঈমের বাবা হিরু শেখ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। এ ঘটনায় ৮ আগস্ট নিহতের মা মাহফুজা বেগম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ১০-১২ জনের বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় দ্বীন ইসলাম গ্রেফতার হলে গত ১১ জানুয়ারি তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কারাগারে বসে নৌকাকে হারালেন জোড়া খুন মামলার আসামি

আপডেট সময় ১২:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১