ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘সারাদেশের মানুষ চায় খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে হোক’

আকাশ জাতীয় ডেস্ক:

‘সারাদেশের মানুষ চায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে হোক,’ বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা।

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশ আয়োজিত মানববন্ধনে থেকে এসব কথা বলেন তারা।

মানববন্ধনে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে দেশে তার আর চিকিৎসার ব্যবস্থা নেই। সারাদেশের মানুষ তার বিদেশে চিকিৎসা চায়। অথচ ১০ জন অবৈধ মন্ত্রী তার চিকিৎসা নিয়ে নানা কটূক্তি করছেন। এদেশের মানুষের জন্য খালেদা জিয়া সারাজীবন আন্দোলনে করেছেন, করে যাচ্ছেন। কিন্তু এ সরকার এখন তাকে চিকিৎসা করতে না দিয়ে তিলে তিলে হত্যার দিকে নিয়ে যাচ্ছে।’

সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া সবক্ষেত্রেই সাংবাদিকদের অবদান নিয়ে কথা বলেছেন। সাংবাদিক সমাজ তাই সবসময় তার সঙ্গে ছিল, আছে, থাকবে। সরকার তার কোনো চিকিৎসার ব্যবস্থা করছে না। আর এটা হচ্ছে একজনের প্রতিহিংসার কারণে। উচ্চ আদালত জামিন না দেওয়ায় আজ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন খালেদা জিয়া।’

ডিইউজে (একাংশ) সভাপতি কাদের গণি চৌধুরী বলেন, ‘সুস্পষ্টভাবে বলতে চাই, গণতন্ত্রের মা খালেদা জিয়ার যদি কিছু হয় এর দায়-দায়িত্ব প্রধানমন্ত্রী আপনাকেই নিতে হবে। হত্যা মামলার প্রধান আসামি আপনি হবেন। সাংবাদিক সমাজ আপনাকে খুনের মামলার আসামি করে, আপনার আইনমন্ত্রীকে আসামি করে এই মামলা করবে। আমি বাদী হয়ে মামলা করব।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএফইউজে (একাংশ) সভাপতি এম আব্দুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, ডিইউজের (একাংশ) সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএফইউজে (একাংশ) মহাসচিব নুরুল আমিন রোকন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘সারাদেশের মানুষ চায় খালেদা জিয়ার চিকিৎসা বিদেশে হোক’

আপডেট সময় ০৫:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১