ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নৌকা পেল মাত্র ১০২ ভোট, জামানত বাজেয়াপ্ত

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সমীর কুমার দে মাত্র ১০২ ভোট পেয়ে সর্বনিম্ন ভোটের রেকর্ড সৃষ্টি করেছেন। এতে আইনানুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হবে।

সমীর কুমার দে বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বেলগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বেলগাছি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৯০। এ ইউনিয়নে ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রদানকৃত বৈধ ভোটের সংখ্যা ৯ হাজার ৬৭৫। এর মধ্যে বিজয়ী প্রার্থী মাহমুদুল হাসান চঞ্চল (স্বতন্ত্র) পেয়েছেন ৩ হাজার ৪৮৩। নির্বাচনে নৌকার প্রার্থী সমীর কুমার দে পেয়েছেন মাত্র ১০২ ভোট।

আলমডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা এমএজি মোস্তফা ফেরদৌস জানান, কোনো প্রার্থী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে নির্বাচনী আইনে তার জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী সমীর কুমার দের জামানত বাজেয়াপ্ত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নৌকা পেল মাত্র ১০২ ভোট, জামানত বাজেয়াপ্ত

আপডেট সময় ০৪:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১