ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নারীর খাটের নিচে আওয়ামী লীগ নেতা!

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধা সদর উপজেলা আব্দুর রাজ্জাক (৪৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে নারীসহ আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্ব বেড়াডাঙ্গা আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রাজ্জাক ওই ইউনিয়নের একই গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয়রা জানান, ফোনে ওই নারীর সঙ্গে আব্দুর রাজ্জাক প্রায়ই ফোনে কথা বলতেন। রাজ্জাক তাকে একটি বাড়ি একটি খামার প্রকল্পে কাজ পাইয়ে দেওয়ার কথা বলেন এবং দেখা করতে চান। ওই নারীর স্বামী রেজাউন্নবী ঢাকায় কাজ করেন। স্বামী না থাকার সুযোগে রাজ্জাক শনিবার রাত ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করেন। স্থানীয় এক ব্যক্তি তাদের কথাবার্তা শুনে অন্যদের জানান। পরে সবাই এসে দরজা খুলে খাটের নিচ থেকে রাজ্জাককে আটক করে হাত-পা বেঁধে ফেলেন।

এরপর ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে রাজ্জাককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে এ ঘটনায় রবিবার ওই নারী বাদী হয়ে সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা জানান, ওই ঘটনা শোনার পর পরই তদন্ত করে আব্দুর রাজ্জাককে দলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাটি শোনার পর পরই পুলিশ সেখানে যায়। এরপর জনতার হাতে আটক হওয়া আব্দুর রাজ্জাককে থানায় নিয়ে আসা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর খাটের নিচে আওয়ামী লীগ নেতা!

আপডেট সময় ১২:৩০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১