ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের সত্যতা নেই: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রের সত্যতা নেই, এটা ভিত্তিহীন। বৃহস্পতিবার আখাউড়ায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন পর্যায়ের ভাতা বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, শেখ হাসিনার সরকার দেশের মানুষের ন্যূনতম চাহিদা পূরণ করবে।

এ সময় তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের কোন মানুষ যেমন না খেয়ে থাকে না, তেমনি কোন মানুষ দুর্দশার মধ্যেও পতিত হবে না। শেখ হাসিনার সরকার বয়স্ক ভাতার পাশাপাশি দুর্দশাগ্রস্ত মানুষ এবং প্রতিবন্ধিদের ভাতার ব্যবস্থা করেছেন।

আনিসুল হক বলেন, আজকে প্রতিবন্ধিদের কারো কাছে হাত পাততে হয় না, এ সুযোগ তিনিই (শেখ হাসিনা) করে দিয়েছেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা মুসলমানদের দুর্দশার কথা বিবেচনা করে এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্ম দিনের কেক কাটতে নিষেধ করেছেন। এটাই হচ্ছে শেখ হাসিনার শিক্ষা। আর খালেদা জিয়া বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের দিনে কেক কেটে অমানবিক কাজ করেছেন।’

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্থানীয় পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের সত্যতা নেই: আইনমন্ত্রী

আপডেট সময় ০৮:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭