ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩ রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত অধিকার আদায়সহ নানা সংগ্রামে সংগীতের অভুতপূর্ব শক্তি রয়েছে : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহায়তা চায় ঢাকা সংসদকে কার্যকর করতে স্পিকারের ভূমিকার প্রশংসা করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের চলতি জুনেই বিশ্বব্যাংক থেকে ১.৫ বিলিয়ন ডলার পাবে বাংলাদেশ অর্থনীতির গণতান্ত্রিকীকরণই নতুন বাজেটের মূল দর্শন: অর্থমন্ত্রী স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়:সংসদে জিএম সিরাজ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

আরেকটি বড় জয় পেল লিভারপুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুর্দন্ত পারফরম্যান্সে ইংলিশ প্রিমিয়ার লিগে আরেকটি বড় জয় তুলে নিল লিভারপুল। সাউদাম্পটনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে জোড়া গোল করেন দিয়োগো জটা, একটি করে গোল করেন থিয়াগো আলকান্তারা ও ভার্জিল ফন ডাইক। এর আগে নিজেদের লিগে সর্বশেষ ম্যাচে আর্সেনালের বিপক্ষেও একই ব্যবধানে জয় পেয়েছিল অলরেডরা।

এদিন লিভারপুল ম্যাচের দ্বিতীয় মিনিটেই সাফল্য পায়। অ্যান্ড্রু রবার্টসনের কাট-ব্যাকে কাছ থেকে গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড জটা।

পরে ৩২তম মিনিটে মোহামেদ সালাহর পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত জটা। এরপর ডি-বক্সের বাইরে আলগা বল পেয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ের শটে স্কোরলাইন ৩-০ করেন আলকান্তারা।

বিরতির পর ৫২তম মিনিটে স্কোরশিটে নাম লেখান ডাচ ডিফেন্ডার ফন ডাইক। ৭২তম মিনিটে কাছ থেকে উড়িয়ে মেরে হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া করেন জটা।

এ জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো লিভারপুল। ১৩ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। ২৩ পয়েন্ট নিয়ে চারে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে এলএনজি প্রকল্পে বিস্ফোরণ, নিহত ১৩

আরেকটি বড় জয় পেল লিভারপুল

আপডেট সময় ০৭:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১