ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

পাপুলকে এবার মানবপাচারে ৭ বছরের দণ্ড দিল কুয়েতি আদালত

আকাশ জাতীয় ডেস্ক:

মানবপাচার মামলায় লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি শহিদ ইসলাম পাপুলকে সাত বছরের সাজা দিয়েছে কুয়েতের আপিল আদালত। কারাদণ্ডের সঙ্গে পাপুলকে ২৭ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে। কুয়েতের গণমাধ্যমে বরাতে রবিবার গালফ নিউজ এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

এর আগে কুয়েতের ফৌজদারি আদালতে অর্থ ও ঘুষের মামলায় চার বছরের দণ্ডিত হন পাপুল। পরে ফৌজদারি আদালতের সেই সাজা বাড়িয়ে সাত বছরের দণ্ড দেন কুয়েতের আপিল আদালত।

গালফ নিউজের খবরে বলা হয়, মানবপাচারের মামলায় পাপুলের পাশাপাশি তাকে সহযোগিতাকারী কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জাররাহ এবং জনশক্তি পরিচালক হাসান আল খেদরকেও একই পরিমাণ কারাদণ্ড ও অর্থ জরিমানা করেছে আদালত। একই মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে কুয়েতের এই দুই সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করার নির্দেশ দেন আদালত।

এছাড়া আদালত কুয়েতের সাবেক সংসদ সদস্য সালাহ খুরশেদকে সাত বছরের কারাদণ্ড এবং ৭ লাখ ৪০ হাজার কুয়েতি দিনার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

পাপুলকে এবার মানবপাচারে ৭ বছরের দণ্ড দিল কুয়েতি আদালত

আপডেট সময় ০৬:০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১