ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লায় প্রিজাইডিং অফিসার ও এসআইকে কুপিয়ে জখম, পিস্তল ছিনতাই

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার বরুড়ায় প্রিজাইডিং অফিসারকে ছুরিকাঘাত করা হয়েছে। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে রাম দা দিয়ে কুপিয়ে পিস্তল ছিনতাই করা হয়েছে। রবিবার বেলা ১১টার উপজেলার ঝলম ইউনিয়নের ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

জানা যায়, রবিবার বেলা ১১টার সময় দুর্বৃত্তরা কেন্দ্রটি দখলের চেষ্টা করে। এসময় কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার গোলাম সারোয়ার ভূঁইয়া ও এসআই আবু হানিফ বাধা দেওয়ার চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রিজাইডিং কর্মকর্তার বামহাতে ছুরিকাঘাত ও পুলিশ কর্মকর্তার কোমরে রাম দা দিয়ে কোপ দেয়া হয়েছে। এসময় পুলিশ কর্মকর্তার পিস্তলটিও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এদের মধ্যে প্রিজাইডিং কর্মকর্তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পুলিশ কর্মকর্তাকে আবু হানিফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবু হানিফের অবস্থা আশঙ্কাজনক।

বরুড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, হামলায় দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও এক এসআই আহত হয়েছেন। ওই কেন্দ্রের ভোট বাতিল করা হবে।

বরুড়া থানার ওসি ইকবাল বাহার জানান, আমরা বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুমিল্লায় প্রিজাইডিং অফিসার ও এসআইকে কুপিয়ে জখম, পিস্তল ছিনতাই

আপডেট সময় ০৫:৫৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১