ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পৌর নির্বাচনের কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

আকাশ জাতীয় ডেস্ক:

গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সাহেব আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত সাহেব আলীকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার এ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। সাহেব আলী এবারো কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাউন্সিলর সাহেব আলীর ভাগ্নে মো. হানিফ জানান, শেরেবাংলা রোডের হাফিজ মাস্টারের জামাই মুরগির ফার্ম মালিক সুমন মিয়া মোবাইল ফোনে সাহেব আলীকে কিছু তথ্য দেন। সুমন মিয়া সাহেব আলীর সমর্থক। সুমনের কাছ থেকে তথ্য পেয়ে সাহেব আলী ওই ওয়ার্ডের শেরেবাংলা রোডের উদ্দেশে রওনা করেন।

কাউন্সিলর সাহেব আলী মমিন উদ্দিন চৌকিদারবাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুব্রত দে জানান, সাহেব আলীর ঘাড়ে, ডান পাঁজরে ও পেটে ধারালো অস্ত্রের মারাত্মক আঘাত রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আনোয়ার ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ পাঠানো হয়েছে। ভিকটিম বা তার পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পৌর নির্বাচনের কাউন্সিলর প্রার্থীকে কুপিয়ে জখম

আপডেট সময় ১০:২৬:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১