ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বায়তুল মোকাররমে দোয়া মাহফিল

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় বাদ জুমা সারাদেশের মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে দলের পক্ষ থেকে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক। দোয়ায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জেড খান মো. রিয়াজ উদ্দিন নসু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উপদেষ্টা তৈমূর আলম খন্দকার, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাগপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মহানগর বিএনপি নেতা ইশরাক হোসেন, মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনু, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ওলামা দলের আহ্বায়ক শাহ নেসারুল হক, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

এর আগে বেলা ১১টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অবস্থান নিতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীর সংখ্যাও বাড়তে থাকে। পরে কয়েক হাজার নেতাকর্মী বায়তুল মোকাররমে আসেন। নামাজ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে বায়তুল মোকাররম ত্যাগ করেন।

আর মুসল্লিদের নিরপত্তা নিশ্চিতে বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বায়তুল মোকাররমে দোয়া মাহফিল

আপডেট সময় ০৪:৪৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১