ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে তুরস্ক থেকে ৬টি অ্যাটাক হেলিকপ্টার পাচ্ছে ফিলিপিন্স

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

এশিয়ার দেশ ফিলিপিন্স আগামী মাসে তুরস্কের নির্মিত টি১২৯ কৌশলগত নজরদারি এবং অ্যাটাক হেলিকপ্টার (এটিএকে) পেতে যাচ্ছে।

দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্সের কর্মকর্তারা বুধবার এ তথ্য জানান। খবর ডেইলি সাবাহর।

ফিলিপিন্সের বিমানবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল অ্যালেন ট্রিও পেরেদেস, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) তৈরি করা ছয়টি অ্যাটাক হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে ফিলিপিন্স। যেগুলো ডিসেম্বরে ধারাবাহিকভাবে সরবরাহ করবে তুরস্ক।

বিদেশে এ অ্যাটাক হেলিকপ্টার ব্যবহারকারী প্রথম দেশ হতে যাওয়া ফিলিপিন্স তুরস্কের কাছ থেকে ছয়টি অ্যাটাক হেলিকপ্টার কিনছে আনুমানিক ২৮০ মিলিয়ন মার্কিন ডলারে।

যুক্তরাষ্ট্র তুরস্ককে এ অ্যাটাক হেলিকপ্টার রপ্তানির অনুমতি দেওয়ার পর ফিলিপিন্সকে এটি বিক্রির প্রক্রিয়া গতি পায়। অ্যাটাক হেলিকপ্টারটি মার্কিন ইঞ্জিন দ্বারা চালিত। এতে দুটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

ফিলিপিন্সের প্রতিরক্ষামন্ত্রী লরেঞ্জানা ২০১৮ সালের ৭ ডিসেম্বর ঘোষণা করেছিলেন, প্রাথমিকভাবে তুরস্কের কাছ থেকে ছয়টি টি১২৯ অ্যাটাক হেলিকপ্টার কেনা হবে।

এর পর আঙ্কারা ও ম্যানিলার মধ্যে হেলিকপ্টার নিয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। কিন্তু তুরস্কের রপ্তানি লাইসেন্স সংক্রান্ত জটিলতার কারণে হেলিকপ্টার পেতে দেরি হচ্ছিল ফিলিপিন্সের। তুরস্ক রপ্তানি লাইসেন্স পাওয়ায় এখন সে বাধা দূর হয়।

মার্কিন কোম্পানি হানিওয়েল এবং ব্রিটিশ কোম্পানি রোলস রয়েলসের প্রস্তুত করা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে টি১২৯ হেলিকপ্টারে। এ ইঞ্জিনের নাম হচ্ছে— এলএইচটিইসি টি৮০০-৪এ টার্বোশ্যাফ্ট।

বর্তমানে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের ৬১টি টি১২৯ অ্যাটাক হেলিকপ্টার তুর্কি ল্যান্ড ফোর্সেস কমান্ড, জেন্ডারমেরি জেনারেল কমান্ড এবং জেনারেল ডিরেক্টরেট অফ সিকিউরিটিকে সরবরাহ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অবশেষে তুরস্ক থেকে ৬টি অ্যাটাক হেলিকপ্টার পাচ্ছে ফিলিপিন্স

আপডেট সময় ০১:০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১