ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের উন্নয়ন দেখে হা-হুতাশ করে পাকিস্তান

আকাশ জাতীয় ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা না করলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হতো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিশেষ আলোচনায় সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আগের দিন বুধবার এই আলোচনাটির প্রস্তাব উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ড. হাছান মাহমুদ বলেন, অত্যন্ত শ্রদ্ধাভরে আমরা স্মরণ করছি নবাব সিরাজউদ্দৌলাকে। তিনি বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। কিন্তু তাকেও দিল্লির সম্রাটকে কর দিতে হতো। তিনি বাঙালি ছিলেন না। একমাত্র বঙ্গবন্ধুই বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই বাংলাদেশ স্বাধীন করার পরিকল্পনা ছিল বঙ্গবন্ধুর। তিনি যখন ’৫১ সালে কারাগারে তখন কমিউনিস্ট পার্টির প্রধান নেতা কমরেড মণি সিংহের কাছে চিঠি লিখেছিলেন। চিঠিতে বলেছিলেন, আমি বাংলাদেশকে স্বাধীন করতে চাই, আপনারা আমার সঙ্গে আছেন কি-না, না থাকলে আমি একাই এগিয়ে যাবো।

স্বাধীনতার পর বঙ্গবন্ধুর দেশ গঠনের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপর বাংলাদেশ পাকিস্তানকে ছাড়িয়ে যায়। ১৯৭৩ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি নয় দশমিক ৫৯ শতাংশে পৌঁছায়। আজ পর্যন্ত আমরা প্রবৃদ্ধিতে ওই পর্যায়ে যেতে পারিনি। এটা যদি অব্যাহত থাকতো এবং বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো—তাহলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হতো।

ড. হাছান বলেন, আজ সব কিছুতে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ রচনার সফলতা এখানেই। আজ পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখে হা-হুতাশ করে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন মুজিববর্ষের শুভেচ্ছা জানিয়ে যে চিঠি লিখেছিলেন তাতে তিনি বাংলাদেশকে ‘উন্নয়নের উদাহরণ’ হিসেবে উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশের উন্নয়ন দেখে হা-হুতাশ করে পাকিস্তান

আপডেট সময় ০৬:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১