ঢাকা ০১:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুক্তরাজ্যে ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান বানাচ্ছেন দুই ভাই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাজ্যে ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান বানাচ্ছেন দুই ভাই জাবের ও মহসিন ঈসা। উত্তর ইংল্যান্ডে ৪০টি ফুটবল খেলার মাঠের সমান ৮২ একর জায়গাজুড়ে তৈরি হচ্ছে ওই মুসলিম কবরস্থান। খবর আরব নিউজের।

ব্ল্যাকবার্ন শহরে ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে ইউরোপের সর্ববৃহৎ ওই মুসলিম কবরস্থানটি তৈরি করবে ঈসা ফাউন্ডেশন। বর্তমানে লন্ডনে গার্ডেন অব পিস নামে যে মুসলিম কবরস্থানটি আছে, সেটিই ইউরোপের সর্ববৃহৎ ওই মুসলিম কবরস্থান।

এ কবরস্থানে ২৫ হাজার কবর আছে। আর ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে যে কবরস্থান তৈরির পরিকল্পনা করছেন ব্রিটিশ ধনকুবের সহোদর, সেখানে কবর হবে ৩৫ হাজারেরও বেশি।

বিটেনের বৃহৎ সুপামার্কেট প্রতিষ্ঠান আসদার কাছ থেকে ওই জমি কিনেছে ঈসা ফাউন্ডেশন। স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন পেলেই নির্মণ কাজ শুরু হবে ঈসা মেমোরিয়াল গার্ডেন নামে ওই মুসলিম কবরস্থানের।

করোনায় মৃত মুসলিম রোগীদের দাফনে বেশ ঝামেলা হওয়ায় মুসলিম দুই সহোদর এ উদ্যোগ নেন। এ কবরস্থান নির্মান হলে আগামী ১০০ বছরেও ওই এলাকায় মুসলিমদের দাফনে আর কোনো সমস্যা হবে না।

২০১৬ সালে মুসলিমদের কল্যাণে অলাভজনক ঈসা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ওই দুই মুসলিম ধনকুবের সহোদর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যে ইউরোপের সর্ববৃহৎ মুসলিম কবরস্থান বানাচ্ছেন দুই ভাই

আপডেট সময় ০৫:৫৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১