ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে জামায়াত: মিন্টু অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক আমরা বসন্তের কোকিল নই, জুলুম-নির্যাতনের পরও দেশ ছাড়িনি: শফিকুর রহমান ‘শুধু একদিন আমার হাঁসটাকে পাহারা দেন, নির্বাচিত হলে ৫ বছর আপনাদেরকে পাহারা দেব’:রুমিন ফারহানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ রুখতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে: মামুনুল হক সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের অনলাইন গেমে আসক্তি, নবম তলা থেকে লাফিয়ে তিন বোনের আত্মহত্যা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন যুবলীগ নেতা

নিষ্কলুষ ছাত্রদের উপর হামলা ‘বড় বিদ্রোহের’ জন্ম দিবে : আ স ম‌ রব

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদশের জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের আন্দোলন, উচ্চ শিক্ষায় ভ্যাট বসানোর প্রতিবাদে আন্দোলন এবং সর্বশেষ হাফ পাসের দাবিতে আন্দোলনরত নিষ্কলুষ কিশোর-কিশোরীদের প্রতিবাদকে পিটিয়ে ঠান্ডা করার পরিণতি ‘বড় বিদ্রোহের’ জন্ম দিবে।

তিনি বলেন, স্কুল-কলেজের ছাত্ররা ন্যায়সঙ্গত দাবি-দাওয়া, উই ওয়ান্ট জাস্টিস এর দাবি নিয়ে, বঞ্চনার বিরুদ্ধে মাঠে আন্দোলনরত থাকলে সরকারের প্রশ্রয়ে ছাত্রলীগের নামধারীদের হামলা এবং বলপ্রয়োগের মহড়া নতুন করে রক্তপাতের ক্ষেত্র প্রস্তুত করছে। ছাত্রদের বিদ্রোহই ১৯৭১ সালে সারা জাতির মননে স্বাধীনতার স্বপ্ন বপন করে দেয়। একইভাবে বর্তমানে আন্দোলনরত ছাত্রদের উপর হামলা ও নির্মমতার বিপরীতে প্রচণ্ড ছাত্র গণজাগরণের সৃষ্টি হবে এবং সরকারকে চরম খেসারত দিতে হবে।

আজ ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুজ্জামান পিরাচার নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে চলমান ছাত্র আন্দোলন প্রশ্নে মতবিনিময়কালে আ স ম রব এসব কথা বলেন। ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয় আ স ম রবের উত্তরাস্থ বাস ভবনে। বৈঠকে জেএসডি স্থায়ী কমিটির সদস্য তানিয় রব উপস্থিত ছিলেন।

আ স ম রব আরও বলেন, শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার বিষয়টি ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের অন্যতম দাবি ছিল। সে দাবি পাকিস্তান সরকার মেনে নিলেও স্বাধীনতার ৫০ বছরেও তা নিশ্চিত হয়নি। হাফ ভাড়ার বিষয়ে অবশ্যই রাষ্ট্রীয় হস্তক্ষেপ প্রয়োজন, আইনগত এর ভিত্তি দিতে হবে। নতুবা ছাত্র, অভিভাবক সর্বোপরি শিক্ষা ব্যবস্থা চরম ঝুঁকির মধ্যে পড়বে। ছাত্রদের আন্দোলন যে কোনো সময় দাবানলের মত ছড়িয়ে পড়বে। আজ ছাত্রদেরকেই অন্যায় বেআইনি ও দুর্বৃত্ত নির্ভর উপনিবেশিক রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ছাত্ররাই ছাত্র-গনঅভ্যুত্থানের সূচনা করবে এবং আগামী দিনের বাংলাদেশ নিরাপদ করবে।

মতবিনিময় সভায় তৌফিকুজ্জামান পীরাচা, জাহিদ জসিম, যোবায়ের রহমান, নাহিদুল ইসলাম, সিয়াম ইমতিয়াজ, সাব্বির হোসেন মতিউর রহমান এবং জাহিদুল ইসলাম রিয়াজ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫, আহত ১১ হাজার: এইচআরএসএসের প্রতিবেদন

নিষ্কলুষ ছাত্রদের উপর হামলা ‘বড় বিদ্রোহের’ জন্ম দিবে : আ স ম‌ রব

আপডেট সময় ০৮:৫২:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১