ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনা বিশ্ব মানবতার বাতিঘর : কাদের

ফাইল ফটো

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি বিপন্ন বিশ্বের মানবতার বাতিঘর। প্রধানমন্ত্রীর জন্মদিনে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত রক্তদান ও মিলাদ মাহফিলে ওবায়দুল এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা আজ বিশ্বশান্তির অগ্রদূত। মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রমাণ দিয়েছেন, তিনি বিশ্ব মানবতার বাতিঘর, লাইট হাউস অব ওয়ার্ল্ড হিউম্যানিটি।’ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিকের পথ অতিক্রম করে রাষ্টনায়ক হয়েছেন। কারণ, একজন রাজনীতিক একটি নির্বাচনের পর আরেকটি নির্বাচন নিয়ে চিন্তা করে। আর একজন রাষ্ট্রনায়ক পরবর্তী জেনারেশন (প্রজন্ম) নিয়ে চিন্তা করে। শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়ে চিন্তা করেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন, সারা বিশ্বে তা প্রশংসা পেয়েছে। জাতিসংঘ তা গ্রহণ করেছে। চীন ও রাশিয়া এখন সহানুভূতি দেখাচ্ছে। আজকের নিরাপত্তা পরিষদের বৈঠকে আশা করা যায়, চীন ও রাশিয়া সমর্থন দিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস করবে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী তাঁর জন্মদিনে কেক কেটে উৎসব না করতে নির্দেশ দিয়েছেন। উৎসবে যে অর্থ হবে, তার সমপরিমাণ অর্থ আমরা রোহিঙ্গাদের সাহায্য করতে পাঠাব।’

সোহরাওয়ার্দীর কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এতে বক্তৃতা করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেখ হাসিনা বিশ্ব মানবতার বাতিঘর : কাদের

আপডেট সময় ০৪:৫৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭