ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

রাশিয়ায় মরিনহোর সেরা?

আকাশ স্পোর্টস ডেস্ক:

ছুটছেন রোমেলু লুকাকু, জয়রথ অব্যাহত রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। রাশিয়ার তীব্র শীতেও সেই রথের চাকা এতটুকু শ্লথ হয়নি। দুর্দান্ত ফুটবলের পুরস্কারটা হাতেহাতেই মিলেছে সিএসকে মস্কোর বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে।
এই মৌসুমে এর মধ্যেই ১০ গোল করেছেন ২৪ বছর বয়সী লুকাকু। ইংলিশ লিগের ৬ ম্যাচে করেছেন ৬ গোল। তবে গত রাতের ম্যাচে আলো তিনি একাই ছড়াননি। সঙ্গী হিসেবে পেয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড অ্যান্থনি মার্শিয়ালকেও। ৩-৪-১-২ ফরমেশনে এই দুজনের জুটিতে স্বাগতিকদের ২৭ মিনিটের মধ্যেই ম্যাচ থেকে ছিটকে দেয় ইউনাইটেড।

৪ মিনিটে মার্শিয়ালের ক্রসে মাথা ছুঁইয়ে গোল-উৎসবের সূচনা করেন লুকাকু। ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান মার্শিয়াল। এই মার্শিয়ালই লুকাকুর দ্বিতীয় গোলের উৎসে ছিলেন। বাম দিকটায় মস্কো-ডিফেন্ডারদের পুরো ম্যাচেই ব্যতিব্যস্ত রেখেছিলেন ২১ বছর বয়সী এই ফরাসি তারকা।
বিরতির পর ১৫ মিনিটের মধ্যেই ইউনাইটেডকে চতুর্থ গোল এনে দেন হেনরিক মিখতারিয়ান। অবশ্য ওই গোলটি পেতে পারতেন ওই লুকাকুই। ডি-বক্সের প্রান্ত থেকে তাঁর শট গোলরক্ষক ঠেকালেও ফিরতি বলে গোল করেছেন মিখতারিয়ান। কন্সটানটিন কুচায়েভের গোলে শেষ পর্যন্ত ম্যাচে কিছুটা সান্ত্বনা খুঁজে পেয়েছে সিএসকে।

কোচ হোসে মরিনহো এটিকে রাশিয়ার মাটিতে নিজের সেরা ম্যাচই বলেছেন, ‘আমি রাশিয়াতে এর আগে অনেক শক্তিশালী সব দল নিয়ে খেলেছি—চেলসি, ইন্টার, রিয়াল মাদ্রিদ; তবে আমি মনে করি আজকে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবেই আমি সেরা খেলাটায় দায়িত্ব পালন করলাম।’

লুকাকুর প্রশংসায় পঞ্চমুখ পর্তুগিজ কোচ। তবে তাঁকে সতর্ক করেছেন সমালোচকদেরও, ‘আমার মনে হয় তাঁর লক্ষ্যটা খুব পরিষ্কার। আপনাদের প্রশংসায় সে ভেসে যাবে না, কারণ সে জানে পরিস্থিতি সুবিধার না হলে আপনারা তাঁকে আঘাত করতে ছাড়বেন না।’

চ্যাম্পিয়নস লিগের ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম দুটি ম্যাচই জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। রাতের অন্য খেলায় বেনফিকাকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এফসি বাসেল।

সূত্র: এএফপি

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

রাশিয়ায় মরিনহোর সেরা?

আপডেট সময় ০১:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭