ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চুয়াডাঙ্গায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গার দর্শনায় ছেলে ইদ্রিস আলীর (৩৮) লাঠির আঘাতে মা কদবানু (৬৪) মারা গেছেন। রবিবার সকাল ১১টার দিকে শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুত্রকে আটক করেছে পুলিশ। নিহত কদবানু শ্যামপুর গ্রামের জামাল আলী মল্লিকের স্ত্রী।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শামসুদ্দোহা জানান, দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে নিজেদের বাড়িতে স্যালো ইঞ্জিনে পানি তুলে গোছল করছিল ইদ্রিস আলী। এ সময় মা কদবানু ছেলেকে স্যালো ইঞ্জিন বন্ধ করতে বলেন। এতে ক্ষুব্ধ হয় পুত্র ইদ্রিস আলী। সে হাতের কাছে থাকা একটি লাঠি তুলে নিয়ে মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুত্র ইদ্রিস আলীকে আটক করেছে।

একই গ্রামের বাসিন্দা দর্শনা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শরীফ উদ্দিন জানান, মৃত কদবানু বেগমের দুই ছেলে দুই মেয়ে। ছেলেদের মধ্যে ইদ্রিস ছোট। সে বেকার জীবনযাপন করতো এবং মাঝেমধ্যে মায়ের কাছে টাকা চাইতো। সে বেকার থাকায় প্রায়ই মায়ের সাথে তার কথা কাটাকাটি হতো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চুয়াডাঙ্গায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

আপডেট সময় ০১:৫৯:২২ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১