ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুকে ধর্ষণের পর হত্যা, খাটের নিচে পড়ে ছিল লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

যশোরের বাঘারপাড়ায় রিক্তা খানম (৬) নামে এক শিশুকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে। শনিবার উপজেলার ঠাকুরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযোগ পেয়ে দুপুরেই ধর্ষণে অভিযুক্ত নাজমুল হককে (৩৫) আটক করেছে পুলিশ। অভিযুক্ত নাজমুল উপজেলার দোহাকুলা ইউনিয়নের ঠাকুরকাঠি গ্রামের নওশের আলীর ছেলে। ধর্ষণের শিকার নিহত রিক্তা খানম একই গ্রামের মুক্তার হোসেনের মেয়ে। শিশুটি স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মক্তবভিত্তিক শিশু শ্রেণির ছাত্রী ছিল।

প্রতিবেশী আক্তার আলী জানান, নিহত শিশুর পিতা ও প্রতিবেশী নাজমুল একই স্থানে বসবাস করে। শনিবার সকাল থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সন্দেহ হলে নাজমুলকে তার বাড়ির পাশে গর্ত খোড়ার কারণ জিজ্ঞাসা করলে তার চেহারায় অপরাধের চিহ্ন ভেসে ওঠে। সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় অভিযুক্ত’র নিজ ঘরের খাটের নিচে বস্তার মধ্যে নিহত শিশুর লাশ পাওয়া যায়।

পুলিশ খবর পেয়ে গ্রামবাসীর সহযোগিতায় নাজমুলকে আটক করে। স্থানীয়দের ধারণা, সকালে কোনো এক সময় শিশুটিকে ধর্ষণ শেষে হত্যা করা হয়।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, খবর পেয়েই ফোর্স নিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে। লাশ গুমের জন্য আসামি তার নিজ ঘরের খাটের নিচে লুকিয়ে রাখে। শিশুটির লাশ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলেও ওসি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিশুকে ধর্ষণের পর হত্যা, খাটের নিচে পড়ে ছিল লাশ

আপডেট সময় ১০:৪৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১