ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

বিদ্রোহীদের মদদদাতা এমপি-মন্ত্রী যেই হোক ব্যবস্থা নেওয়া হবে: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদদদাতা এমপি-মন্ত্রী যেই হোক প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে রিপোর্ট দিয়েছে। নির্বাচনে যারা বিদ্রোহী ছিল এবং বিদ্রোহীদের যারা মদদদাতা, তাদের সম্পর্কেও রিপোর্ট দিয়েছে। লিখিত রিপোর্ট এসেছে। এছাড়া মৌখিকভাবেও নাম এসেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিদ্রোহীদের যেসব নেতা মদদ দিয়েছে তাদেরকে শাস্তি পেতে হবে। মদদদাতা জনপ্রতিনিধি হলে, এমপি-মন্ত্রী যা-ই হোক প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশেষ এলাকায় বিশেষ কারণে (দলীয় প্রতীক ছাড়াই) নির্বাচন হতে পারে। তবে সামগ্রিকভাবে (দলীয় প্রতীক ছাড়া নির্বাচন) করার কোনো সিদ্ধান্ত হয়নি।

ওবায়দুল কাদের বলেন, ইউপি নির্বাচনে অনেক জায়গায় সহিংসতা হয়েছে। পাশাপাশি ভোটকেন্দ্রে ৭০ থেকে ৭৩ শতাংশ ভোটার উপস্থিত হয়েছেন উল্লেখ করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভোটারদের উপস্থিতি ভোটের প্রতি আগ্রহ আরও বাড়িয়েছে। বিশৃঙ্খলা ও সহিংসতার ব্যাপারে কঠোর হতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, বিশেষ করে মন্ত্রীকে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন, যাতে এর পুনরাবৃত্তি না ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

বিদ্রোহীদের মদদদাতা এমপি-মন্ত্রী যেই হোক ব্যবস্থা নেওয়া হবে: কাদের

আপডেট সময় ০১:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১