ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হেলিকপ্টার কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি

আকাশ জাতীয় ডেস্ক:

জননিরাপত্তা বিধান এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১এ২ হেলিকপ্টার ক্রয়ের চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রে বোগিনস্কি ভার্চ্যুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বাসেডর আলেকজান্ডার মান্তিটস্কি, পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা।

অপরদিকে, জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের পক্ষ থেকে মহাপরিচালক আন্দ্রে বোগিনস্কি সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হেলিকপ্টার কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি

আপডেট সময় ০৮:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১