ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

গাইবান্ধায় বাসচাপায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় ইজিবাইকের ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যে এক পথচারীও রয়েছেন।

শুক্রবার সকাল সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বকচর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া হানিফ পরিবহনের একটি নৈশকোচ বকচর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন এক পথচারীসহ ছয়জন। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মী নুরে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

গাইবান্ধায় বাসচাপায় ইজিবাইকের ৬ যাত্রী নিহত

আপডেট সময় ১২:০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১