ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১ ডিসেম্বরকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার সুপারিশ

আকাশ জাতীয় ডেস্ক:

১ ডিসেম্বরকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণা ও পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এই সুপারিশ করা হয়।

কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ সভায় অংশগ্রহণ করেন।

সভায় পূর্ববর্তী বৈঠকের সুপারিশসমূহের বাস্তবায়ন ও মুন সিনেমা হলের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত ‘জয় বাংলা টাওয়ার’ ও ‘টাওয়ার ৭১’ কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তরের কার্যক্রম বিষয়ক আলোচনা করা হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার স্থান ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত অন্যান্য স্থানগুলোকে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় সম্প্রতি সরকারের উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি-বঞ্চিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মাঝে চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত ‘জয় বাংলা’ টাওয়ার ও ‘টাওয়ার ৭১’ কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হবে বলে কমিটিকে জানানো হয়।

এছাড়া ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন’ নির্মাণে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করার লক্ষ্যে কমিটির সদস্য কাজী ফিরোজ রশিদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়। মুন সিনেমা হলের সাথে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিদ্যমান চুক্তি অনুযায়ী কাজের অগ্রগতি হচ্ছে কি-না তা পরিদর্শন করে পরবর্তী করণীয় নির্ধারণে সুপারিশসহ প্রতিবেদন জমাদানে কাজী ফিরোজ রশীদকে আহ্বায়ক করে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১ ডিসেম্বরকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার সুপারিশ

আপডেট সময় ১১:৪৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১