ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

ক্ষমতায় গেলে গরিব মানুষকে ফ্রি চিকিৎসা দেব : মান্না

আকাশ জাতীয় ডেস্ক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ক্ষমতায় গেলে দেশের সব অসহায় দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা দেবো। এর পেছনে হয়তো সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার কোটি টাকা খরচ হবে। কিন্তু বর্তমান সরকার তো গরিব মানুষের জন্য এসব করবে না। তারা শুধুমাত্র মুখে মুখেই নানা ধরনের উন্নয়নের কথা বলেন।’

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ন্যাপ ভাসানী’র চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ২০ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মান্না বলেন, ‘বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। তিনি কোনো সাধারণ মানুষ নন। তাঁর চিকিৎসার ব্যবস্থা করতে সরকার বিদেশে নিতে দেবে না। এমনকি কোনো সহযোগিতাও করতে চায় না। খালেদা জিয়া এখন হাসপাতালের সিসিইউতে আছেন। তাঁর চিকিৎসা ঠিক মতো হচ্ছে কি না, আমরা জানি না। অবাক লাগে, তাকে বিদেশেও নিতে দেবে না। এই বোধশক্তি সরকারের নেই।’

ডাকসু’র সাবেক এই ভিপি আরো বলেন, ‘বর্তমান সরকারের বিন্দুমাত্র লজ্জা নেই। তবে বেগম জিয়ার যদি কিছু হয়, তার জন্য এককভাবে সরকারই দায়ী হবে। এই দায় থেকে তারা যেন মুক্তি না পায়, এজন্য সবাইকে এক হতে হবে। আমি বিএনপি করি না। ভবিষ্যতে করব কিনা তাও জানি না। কিন্তু মানবিক দিক থেকে সবাইকেই আমাদের এক হতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূলহোতাসহ চারজন আটক

ক্ষমতায় গেলে গরিব মানুষকে ফ্রি চিকিৎসা দেব : মান্না

আপডেট সময় ১১:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১