ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠানো উচিত : তথ্য প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘অনুশীলনের সময় পাকিস্তানের ক্রিকেটাররা তাদের জাতীয় পতাকা উত্তোলন (চাঁদ, তারা)। এটা কোনো অবস্থায় মেনে নেয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ডা. মুরাদ বলেন, ‘পতাকা লাগিয়ে কিসের অনুশীলন। আমি মনে করি, তাদের পতাকাসহ দেশে ফেরত পাঠিয়ে দেয়া উচিত। পাকিস্তানিদের পতাকায় আমাদের চেতনা ও হৃদয়ে রক্তক্ষরণ হয়। নাটক, সিনেমা, ভণ্ডামি করতে দেয়া উচিত নয়।’

এদিকে, বাংলাদেশ সফরে আসা পাকিস্তান জাতীয় ক্রিকেট দল আজও নেটের চারদিকে পাকিস্তানের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করেছে। এর আগে সোমবার প্রথম দিনের অনুশীলনেও জাতীয় পতাকা টানাতে দেখা যায়।

শের-ই-বাংলা একাডেমির পশ্চিম-উত্তর কোণে নেটের চারদিকে জাতীয় পতাকা টানিয়ে তাদের ব্যাটিং-বোলিং প্র্যাকটিস অভিনব লাগছে এই কারণে যে, বাংলাদেশে আগে কখনো কোনো সফরকারী দলকে এভাবে নিজ দেশের জাতীয় পতাকা টানিয়ে অনুশীলন করতে দেখা যায়নি।

উল্লেখ্য, টাইগারদের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায় অবস্থান করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়া পাকিস্তানের ক্রিকেটাররা গত শনিবার সকালে দুবাই থেকে ঢাকায় পৌঁছেছে। এখন ১৯ নভেম্বর শুরু হতে সিরিজ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত দু’দলই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠানো উচিত : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১