ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছিটকে গেলেন নেইমার, খেলবেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফের বিশ্ববাসী দেখবে আর্জেন্টিনা-ব্রাজিলের মহারণ সুপার ক্লাসিকো। বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাংলাদেশ সময় আগামীকাল ভোর সাড়ে ৫টা মাঠে দুদল।

ইনজুরির কারণে আর্জেন্টিনার বিপক্ষে সুপার ক্লাসিকো ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ঊরু ও তলপেটের আশপাশে তীব্র ব্যথার কারণে আর্জেন্টিনার বিপক্ষে দলে রাখা হয়নি তাকে।

ব্রাজিল এরই মধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। আর মেসিদের সুযোগ আছে ব্রাজিলকে হারিয়ে তাদের সঙ্গী হওয়ার। যদিও অন্য ম্যাচগুলোর ফলও মেসিদের পক্ষে আসতে হবে। সেটি না হলেও পরের পাঁচ ম্যাচে কাতার যেতে আর ১টি পয়েন্ট যথেষ্ট হবে তাদের।

এদিকে চোটের কারণে মেসির এই আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলাটা পছন্দ করেনি তার ক্লাব পিএসজি। তবে উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার ১-০ গোলে জেতা ম্যাচে শেষ ১৫ মিনিটে বদলি হয়ে মাঠে নেমেছেন। সেটাই ব্রাজিল ম্যাচের প্রস্তুতি ছিল বলে জানিয়েছিলেন কোচ স্কালোনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর অভিনেতা ইমরান খানের

ছিটকে গেলেন নেইমার, খেলবেন মেসি

আপডেট সময় ০৭:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১