ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষ অনেক কষ্টে রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না : আমান বাংলাদেশসহ ১৯ দেশকে নিয়ে পাকিস্তানের সামরিক মহড়া শুরু অপরাধ আমার বাবা করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ আসন্ন নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় : দুলু নির্বাচনে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে সেনাবাহিনী: সেনাসদর চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা: সরকারের উচ্চপর্যায়ের দ্রুত হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা মাঘ মাসে যদি মাথা গরম করেন চৈত্র মাস এলে কী করবেন: জামায়াত আমির শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০ পোশাক শ্রমিকের বসতঘর পুড়ে ছাই ‘জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে’:রেজাউল করীম

শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে খালেদা জিয়া

আকাশ জাতীয় ডেস্ক:

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে যাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার দুপুরে তাকে রাজধানীর হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।

এভারকেয়ার হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, সিসিইউতে নেওয়ার পর যে ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয় খালেদা জিয়ার সেসব পরীক্ষা করা হচ্ছে। যদিও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান ঢাকাটাইমসকে বলেছেন, সিসিইউতে নেওয়ার বিষয়টি তিনি এখনও নিশ্চিত হতে পারেননি। তবে বিকালে চেয়ারপারসনের মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসার বিষয় নিয়ে বৈঠক করবেন।

গুলশানের বাসভবন ফিরোজা থেকে শনিবার বিকালে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিএনপির পক্ষ থেকে বলা হয়, ফলোআপ চিকিৎসার জন্য তাকে আবার হাসপাতালে নেওয়া হয়েছে। এভারকেয়ারের ব্লক-বি এর ৭২০৫ ও ৭২০৪ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়েছিল।

এর আগে ২৬ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ৭ নভেম্বর সন্ধ্যায় বাসায় ফেরেন বিএনপি প্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার কত ঘণ্টা হবে সৌদি আরবে রোজা?

শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে খালেদা জিয়া

আপডেট সময় ০৫:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১