ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলির নিচে ঢুকে পড়ল বাইক, তিন বন্ধু নিহত বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ ‘তদন্তকারী কর্মকর্তাকে টাকা দিতে পারিনি, তাই আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে’ যারা চাঁদাবাজি ধান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না এবার বাবরের গণসংযোগে নেমেছেন তৃতীয় লিঙ্গরা মানুষ অনেক কষ্টে রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রেদওয়ান রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না : আমান হাদি হত্যার বিচার চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

দলীয় মনোনয়ন ছাড়া স্থানীয় নির্বাচন চাইলেন এমপি একরাম

আকাশ জাতীয় ডেস্ক:

নিজ নির্বাচনী এলাকায় ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়নের পরিবর্তে উন্মুক্ত (স্বতন্ত্র) মনোনয়ন দাবি করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) একরামুল করিম চৌধুরী। এই দাবিতে তিনি আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে সভানেত্রী শেখ হাসিনা বরাবরে একটি চিঠি দিয়েছেন। চিঠিটি বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার হাতে পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন এমপি একরামুল করিম চৌধুরী।

জাতীয় সংসদের প্যাডে লেখা ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, ‌‘দেশব্যাপী ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল বর্জন করেছে। এক্ষেত্রে দলগত মনোনয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ও আমাদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দলীয়ভাবে মনোনীত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও আত্মকোন্দল সৃষ্টি এবং চক্রান্ত করে আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি করছে।’

দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় নেতাকর্মীদের রক্তাক্ত সংঘাত থেকে মুক্তির প্রত্যাশায় উন্মুক্তভাবে (স্বতন্ত্র) নির্বাচন অনুষ্ঠানের আবেদন জানান তিনি।

চিঠিতে একরামুল করিম চৌধুরী আরও উল্লেখ করেন, ‘দুঃখজনক হলেও সত্যি ওসব রাজনৈতিক দলসমূহের চক্রান্তে ইতোমধ্যে আমাদের দলের বেশ কয়েকজন কর্মী মৃত্যুবরণসহ অনেকে আহত হয়েছেন। এসব গোলোযোগে বিএনপিসহ নির্বাচন বর্জনরত অন্য কোনো দলের কেউ হতাহত হয়নি। আহত ও নিহতদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে এমপি একরামুল করিম চৌধুরী বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে সংঘাত ও সহিংসতার কারণে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। আমি আমার সংসদীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত মনোনয়ন দেওয়ার জন্য আমাদের নেত্রীর কাছে আবেদন করেছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল

দলীয় মনোনয়ন ছাড়া স্থানীয় নির্বাচন চাইলেন এমপি একরাম

আপডেট সময় ০১:১০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১