ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল মুন্সীগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রলির নিচে ঢুকে পড়ল বাইক, তিন বন্ধু নিহত বিএনপি ক্ষমতায় এলে লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ ‘তদন্তকারী কর্মকর্তাকে টাকা দিতে পারিনি, তাই আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে’ যারা চাঁদাবাজি ধান্দাবাজি-মামলাবাজি করে তাদেরকে ভোট দেবেন না: মান্না এবার বাবরের গণসংযোগে নেমেছেন তৃতীয় লিঙ্গরা মানুষ অনেক কষ্টে রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে : মির্জা আব্বাস বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রেদওয়ান রাজাকারদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না : আমান হাদি হত্যার বিচার চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

‘তুরস্ক-বাংলাদেশ অনেক ক্ষেত্রেই একই রকম’

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেছেন, তুরস্ক ও বাংলাদেশ অনেক ক্ষেত্রেই একই রকম। ঢাকার তুরস্ক দূতাবাসে আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তুরস্ক দূতাবাসে ‘গোল্ডেন: বাংলাদেশ @৫০’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত।

মুস্তাফা ওসমান তুরান বলেন, অনেক ক্ষেত্রেই তুরস্ক ও বাংলাদেশ একই রকম। আমাদের উভয় দেশের মানুষ গান, গল্প ও কবিতা ভালোবাসে। উভয় দেশের সৃজনশীলতা ও অভিব্যক্তির উপায়গুলো অন্বেষণ করতে হবে। আমরা বাংলাদেশের সঙ্গে আরও সাংস্কৃতিক বিনিময়ের অপেক্ষায় রয়েছি।

বইটির প্রকাশক ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মঈনুদ্দিন বলেন, আমি বইটি পছন্দ করেছি। পাঠকদের উপহার হিসেবে প্রকাশ করতে পেরে খুশি হয়েছি।

‘গোল্ডেন: বাংলাদেশ @৫০’ শীর্ষক বইটির সংকলন করেছেন শাজিয়া ওমর। এতে দেশ-বিদেশের বাংলাদেশি লেখকদের ছোটগল্প ও কবিতা স্থান পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

শেখ হাসিনা রাজনীতিতে আর প্রাসঙ্গিক থাকবেন না: দ্য উইককে ফখরুল

‘তুরস্ক-বাংলাদেশ অনেক ক্ষেত্রেই একই রকম’

আপডেট সময় ০১:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১