ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নৌকায় চড়ে চেয়ারম্যান হলেন ‘সাবেক শিবির নেতা’ ইকবাল

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ তাকে নৌকার প্রার্থী ঘোষণার পর সিলেটজুড়ে তোলপাড় শুরু হয়েছিল। তাকে সাবেক শিবির নেতা হিসেবে প্রমাণ করতে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের একটি পক্ষ। কিন্তু তার প্রার্থিতা বাতিল করেনি আওয়ামী লীগ। শেষ পর্যন্ত নৌকায় চড়ে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সেই ‘সাবেক শিবির নেতা’ ইকবাল হোসেন ইমাদ।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলার ৪৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট জেলার সদর উপজেলার ৪টি, বালাগঞ্জের ৬টি, কোম্পানীগঞ্জের ৫টি, সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি, দোয়ারাবাজারের ৯টি, হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জের ৫টি এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়নে অনুষ্ঠিত হয় টানা ভোটগ্রহণ। এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নে ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আলোচিত ইমাদ।

দ্বিতীয় ধাপে ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণার পর সিলেটের ইউনিয়নগুলোতে প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। নাম ঘোষণার পরপরই কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের নৌকার প্রার্থী নিয়ে সিলেটজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। এ ইউনিয়নে কোম্পানীগঞ্জ থানা ছাত্র শিবিরের সাবেক তুখোড় নেতা ইকবাল হোসেন ইমাদকে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হয়। এ ক্ষেত্রে ইউনিয়ন, উপজেলা ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ইকবাল ‘ম্যানেজ’ করে নৌকা প্রতীক বাগিয়ে নেন বলে দলটির বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ তুলেন।

এ বিষয়ে গত ১৪ অক্টোবর সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তর প্রমাণ উপস্থাপন করলেন দক্ষিণ রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ। তবে অবশেষে সকল আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে বৃহস্পতিবার নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন ইমাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নৌকায় চড়ে চেয়ারম্যান হলেন ‘সাবেক শিবির নেতা’ ইকবাল

আপডেট সময় ১০:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১