ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আর্জেন্টিনার হয়ে অনুশীলনে মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইনজুরিতে থাকা সত্ত্বেও বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচকে সামনে রেখে ঘোষণাকৃত দলে জায়গা পেয়েছেন আর্জেন্টিাইন সুপারস্টার লিওনেল মেসি। আর এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন এই তারকা ফুটবলার। সবকিছু ঠিকঠাক থাকলেও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মাঠেও দেখা যেতে পারে ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকাকে।

পায়ের চোট পাওয়ার কারণে ফ্রেঞ্চ লিগ ওয়ানের খেলায় পিএসজির জার্সিগায়ে শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি। এরপর থেকেই গুঞ্জন উঠে- আর্জেন্টিনার হয়ে খেলবেন না মেসি। সময় পেরুতে মিলছে ভিন্ন তথ্য। উরুগুয়ের বিপক্ষে খেলার জন্যই নাকি সতীর্থদের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন মেসি।

এই চোট নিয়েও বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে আর্জেন্টিনায় যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে পিএসজি। তারা জাতীয় দলের জার্সিতে ৩৪ বছর বয়সী ফরোয়ার্ডের খেলায় আপত্তি জানিয়েছে। যদিও সাবধানী হয়েই তাকে মাঠে নামানোর আশ্বাস দিয়েছেন স্কালোনি।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর উরুগুয়ের এবং ১৭ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১১ ম্যাচ শেষে ৭ জয় ও ৪ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। ব্রাজিল তাদের চেয়ে ছয় পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে। অর্থাৎ ব্রাজিলের সংগ্রহ ৩১ পয়েন্ট। এদিকে ১২ ম্যাচে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে অবস্থান করছে উরুগুয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লার জগতপুরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত

আর্জেন্টিনার হয়ে অনুশীলনে মেসি

আপডেট সময় ০৬:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১