ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ই-কমার্সের টাকা ফেরতে আইন বিভাগের মতামত চেয়েছে কমিটি

আকাশ জাতীয় ডেস্ক:

ই-কমার্স গ্রাহকদের টাকা গেটওয়েতে থেকে ফেরত চেয়ে আইন ও বিচার বিভাগের মতামত চেয়েছে সরকারের উচ্চ পর্যায়ের কমিটি। মতামত পাওয়ার পর টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কমিটির সমন্বয়ক এএইচএম সফিকুজ্জামান।

মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ই-কমার্স ইস্যুতে গঠিত কমিটির তৃতীয় সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সফিকুজ্জামান বলেন, এসক্রো সার্ভিসে (গেটওয়ে) আছে ২১৪ কোটি টাকা। সেই টাকা ফেরত দেওয়ার বিষয়ে আমরা এরই মধ্যে জননিরাপত্তা বিভাগ ও সিআইডিকে চিঠি দিয়েছিলাম। এই টাকার একটি বড় অংশ মামলা মোকাদ্দমার মধ্যে আটকে আছে। সে বিষয়ে একটি লিগ্যাল ওপেনিয়ন (মতামত) দরকার। তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আইন বিভাগে লিগ্যাল ওপেনিয়ন চেয়েছি। সোমবারও এটি নিয়ে কথা বলেছি। এটি পেলে মামলা মোকাদ্দমার বাইরে যে টাকা রয়েছে, সেটি আমরা ফেরত দেবো।

টাকা কবে নাগাদ ফেরত দেওয়া হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, টাকা ফ্রিজ করে রেখেছে সিআইডি। এই কারণেই টাকা আটকে আছে। নইলে টাকা বের হয়ে যেত।

অতিরিক্ত সচিব আরও বলেন, এই টাকা কীভাবে ফেরত দেওয়া যায়। এটার জন্য দুই একদিনের মধ্যে হয়তো লিগ্যাল ওপেনিয়ন পেলে আমরা টাকা ছাড় করার ব্যবস্থা করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ই-কমার্সের টাকা ফেরতে আইন বিভাগের মতামত চেয়েছে কমিটি

আপডেট সময় ০৫:১৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১