ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ নভেম্বর চালু হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা

আকাশ জাতীয় ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভারতীয় টুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে। আগামী ১৫ নভেম্বর থেকে সীমিত পরিসরে টুরিস্ট ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার সকালে আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। সকাল সাড়ে সাতটায় তিনি আখাউড়া দিয়ে ভারতে গেছেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও টুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। তবে যেতে হবে বিমানে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।’

এসময় তিনি দুই দেশের সীমান্তের আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। তবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে আমরা আশাবাদী।’

সম্প্রতি দেশে সংঘটিত বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, ‘দুই দেশের সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট।’

এর আগে আখাউড়া স্থলবন্দর দুই দেশের শূন্য রেখায় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ১৩ নভেম্বর একই পথে শ্রী বিক্রম দোরাইস্বামী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১৫ নভেম্বর চালু হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা

আপডেট সময় ১২:০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১