ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাসমান নৌকায় পুত্রসন্তান জন্ম দিলেন মিনারা

আকাশ জাতীয় ডেস্ক:

খোলপেটুয়ার পানির উথাল-পাতাল ঢেউ যেন হঠাৎ থমকে গেল। কানে শোনা গেল এক নতুন অতিথির ক্রন্দন স্বর। বিস্ময়ে তাকিয়ে দেখলেন সবাই, মিনারা খাতুন ভাসমান নৌকায় জন্ম দিয়েছেন একটি পুত্র সন্তানের। তিনি মা হয়েছেন। আনন্দে আত্মহারা ইয়াকুব-মিনারা দম্পতি যেন হাতে পেলেন এক ফালি চাঁদ।

বৃহস্পতিবার বিকালে এ নতুন অতিথির আগমন ঘটে সাতক্ষীরার আশাশুনি উপজেলার ইয়াস ও আম্পানের প্রভাবে সৃষ্ট জলাবদ্ধ ইউনিয়ন প্রতাপনগরের খোলপেটুয়া নদীতে। ভরা জোয়ারে নৌকাটি যখন পানির তোড়ে ছলাৎ ছলাৎ করছিল তখনই আলোর মুখ দেখে শিশুটি।

শিশুটির বাবা মাছ ধরা জেলে ইয়াকুব আলি জানান, হাতুড়ে ডাক্তার বলেছিল প্রসব হতে আরও কয়েক দিন বাকি আছে। তার আগেই আমি পুত্রসন্তানের বাবা হয়েছি।

মা মিনারা খাতুনের চোখেমুখে হাসি। সদ্যোজাত শিশুর চাঁদমুখ তার সব কষ্ট যেন ধুয়ে মুছে নিয়ে গেছে।

শিশুটির বাবা ইয়াকুব আলি বলেন, একদিকে টাকাকড়ি হাতে নেই। তার ওপর যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। বউটারে যে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব সেই সক্ষমতাও নেই আমার। ভয়ংকর আম্পান আর ইয়াস আমাদের সবকিছু কেড়ে নিয়েছে।

ইয়াকুব আলি বলেন, আট মাস ধরে এই নৌকায় আমার সাত সদস্যের পরিবারের বসবাস। ইয়াসের ভয়ংকর দাপট লণ্ডভণ্ড করে দিয়েছে খোলপেটুয়ার ভাঙন পয়েন্টে বন্যতলা গ্রামে আমার বসত ঘরটুকু। এখন সেখানে জোয়ার ভাটা খেলে। চারিদিকে শুধু পানি আর পানি। নিরুপায় হয়ে আমি আমার মা ও স্ত্রীসহ অন্যদের নিয়ে আশ্রয় নিয়েছি ভাসমান নৌকায়। এখানেই থাকি, এখানেই খাই।

তিনি বলেন, নৌকাতেই বসবাস আমাদের। এরই মধ্যে আমি বুকে ধারণ করলাম এক পুত্র সন্তানের। ওর নাম রেখেছি ওমর ফারুক। ভালো আছে ওর মা মিনারা এবং ওমর ফারুক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভাসমান নৌকায় পুত্রসন্তান জন্ম দিলেন মিনারা

আপডেট সময় ০৯:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১