ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা

মহাকাশে ‘ভূতুড়ে আলো’

আকাশ নিউজ ডেস্ক:

হাবল স্পেস টেলিস্কোপে মহাকাশে ভূতুড়ে আলো দেখা গেছে! এটি কমলা-লাল রহস্যময় তারার আলো। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি এই ভয়ংকর সুন্দর ছবি প্রকাশ করেছে। আসলে ওই নক্ষত্রটি মরণাপন্ন। ফুরিয়ে যাওয়ার আগে তার শরীর থেকে প্রতিফলিত হচ্ছে অপার্থিব বিচ্ছুরণ।

হাবল স্পেস টেলিস্কোপ গত তিন দশক ধরেই মহাকাশের নানা আশ্চর্যকেই পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। লাগাতার আমাদের নীল গ্রহকে পাক খেতে খেতে সে নজর রেখেছে সুদূর মহাকাশের বুকে। আর তার নজরদারিতেই ধরা পড়েছে অনিন্দ্যসুন্দর সব দৃশ্য। তেমনই এক দৃশ্য ধরা পড়েছে এই ছবিতেও।

তারার মৃত্যুর কতগুলো পর্যায় রয়েছে। এর মধ্যে অন্যতম লাল দৈত্য দশা। এবার তেমনই মৃতপ্রায় তারার আলোই বন্দি হল হাবলের লেন্সে। সিডব্লিউ লিওনিস নামের ওই তারাটির কেন্দ্র থেকে বেরিয়ে আসতে দেখা যাচ্ছে কমলা-লাল আলো। আর তার চারপাশে ভূতুড়ে আলোকবৃত্ত। শিল্পীর চোখে দেখলে মনে হবে যেন এক অতিকায় মহাজাগতিক মাকড়সার জা।

পৃথিবী থেকে ৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত তারাটি পৃথিবীর নিকটতম কার্বন নক্ষত্র। আপাত ভাবে দূরত্বটি বিরাট হলেও মহাজাগতির মাপকাঠিতে ততটা বিরাট নয়। আর তাই এত খুঁটিনাটি খেয়াল রাখা সম্ভব হয়েছে। দেখা গিয়েছে ওই তারাটির চারপাশে রয়েছে কার্বনের মেঘ। যা তারাটির ভিতরে হওয়া নিউক্লিয়ার ফিউশনের কারণে নির্গত হচ্ছে। আর তার ফলেই তৈরি হয়েছে ওই আলোর খেলা।

তারাটি অবশ্য আগেও নজরে ছিল জ্যোতির্বিজ্ঞানীদের। দেখা গিয়েছে গত ১৫ বছরে বারবার বদলেছে তারাটির ঔজ্জ্বল্য। এই পরিবর্তনের ১০০ শতাংশ কারণ অবশ্য এখনও জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহাকাশে ‘ভূতুড়ে আলো’

আপডেট সময় ০৭:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১