ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইতিহাসের পাতায় নাম লেখালেন বেনজেমা

আকাশ স্পোর্টস ডেস্ক:

এবারের ব্যালন ডি’অরে মেসির প্রতিদ্বন্দ্বী করিম বেনজেমা। দুর্দান্ত খেলে যাচ্ছেন লা লিগায়। রিয়াল মাদ্রিদের ‘গোল মেশিন’ তিনি। বলতে গেলে স্প্যানিশ জায়ান্টদের একাই জিতিয়ে নিয়ে চলেছেন।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বুধবার শাখতার দোনেৎস্কের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। দুটি গোলই এসেছে বেনজেমার পা ছুঁয়ে।

আর সান্তিয়াগো বার্নাব্যুতে এই ম্যাচে দলকে জেতানোর পাশাপাশি ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের ১৪ মিনিটে শাখতারের জালে বল জড়ানোর পর পরই জানা গেল, প্রথম ক্লাব হিসেবে ইউরোপিয়ান কাপ এবং চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে বুধবার হাজারতম গোলের মাইলফলক স্পর্শ করেছে রিয়াল। আর সেই হাজারতম গোলটি করলেন বেনজেমা।

মাচে বেনজেমার দুর্দান্ত গোলে রিয়াল মাদ্রিদ লিড নিলেও ৩৯তম মিনিটে শাখতারকে সমতায় ফেরান ফার্নান্দো। ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে নেমে ফের লিড নিতে একের পর এক আক্রমণ চালায় রিয়াল। ৬১ মিনিটে সফল হয় তারা। ফের ফরাসি ফরোয়ার্ড ত্রাতা হয়ে আসেন। নিজের জোড়া ও জয়সূচক গোলটি করেন।

বাকিটা সময় আর গোল পরিশোধ করতে পারেনি শাখতার। ফলে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লস বাঙ্কোসরা।

এ জয়ের পর ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। আর ১ পয়েন্ট নিয়ে তলানিতে অবস্থান শাখতারের। আর একই দিনে শেরিফ তিরাসপোল হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ইন্টার। ৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে এসেছে শেরিফ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইতিহাসের পাতায় নাম লেখালেন বেনজেমা

আপডেট সময় ০১:৪৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১