ঢাকা ১০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—একই গ্রামের আশরাফুল, আমির হোসেন ও খুসু বেগম।

জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে আলোকবালী ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহর মধ্যে দন্দ্ব চলে আসছিল।

এর জের ধরে সকালে আলোকবালী ইউনিয়নে ওই দুপক্ষের সমর্থক রিপন মোল্লা ও আবুল খায়েরের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হন। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন টেটা ও গুলিবিদ্ধ হয়েছেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি শওগাতুল আলম জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ নরসিংদীর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

নরসিংদীতে নির্বাচনী সহিংসতায় নিহত ৩

আপডেট সময় ১২:২৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১