ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রথম টিকা পেল নবম শ্রেণির তাহসান ও তমা

আকাশ জাতীয় ডেস্ক:

‘সব শিশু টিকা নেবে, স্বাস্থ্যঝুঁকি কমে যাবে’ প্রতিপাদ্যে শুরু হয়েছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম। সোমবার সকালে এই কার্যক্রমে প্রথম শিশু হিসেবে টিকা নিয়েছে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেন।

তাহসানের পর ২য় এবং প্রথম মেয়ে শিশু হিসেবে কোভিডের টিকা গ্রহণ করে একই শ্রেণির শিক্ষার্থী মাহজাবিন তমা। দু’জনেই ফাইজারের টিকা দেওয়া হয়।

সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ঢাকা শহরে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনী আয়োজনে তারা টিকা গ্রহণ করে।

টিকা নেওয়ার পর তাহসান হোসেন বলে, কোভিড-১৯ টিকা নিতে পেরে আমি আনন্দিত। এতদিন মনের ভেতর করোনা নিয়ে যে ভয়টা ছিল, তা আর এখন সেভাবে কাজ করছে না। নতুন উদ্যোমে এখন থেকে স্কুলে আসতে পারবো। এটা আনন্দের।

মেহজাবিন তমা বলে, প্রথমে একটু ভয় ভয় লাগছিল, তবে এখন আর ভয় লাগছে না। বরং আমি টিকা নিতে পেরে আনন্দিত। আর টিকার নিবন্ধনও ওয়েবসাইট থেকে খুব সহজেই করতে পেরেছি।

তাহসানের বাবা এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, করোনা মহামারিতে শিশুদের জন্য সরকার যে কার্যক্রম শুরু করেছে, তা সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য। এতে করে শিক্ষার্থীরা আরও সুরক্ষিত থাকবে।

এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রথম টিকা পেল নবম শ্রেণির তাহসান ও তমা

আপডেট সময় ১০:৫০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১