ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

আপন দুই ভাইয়ের বিরুদ্ধে বোনকে ধর্ষণের অভিযোগ, মায়ের মামলা

আকাশ জাতীয় ডেস্ক:

আপন দুই ভাইয়ের বিরুদ্ধে বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে সিলেটের বিশ্বনাথ উপজেলায়। এ ঘটনায় মায়ের দেয়া মামলায় অভিযুক্ত দুই ভাই রাব্বি মিয়া (২৮), মমিন আহমদকে (২০) গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ। ভিকটিমকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে।

শুক্রবার (২৯ অক্টোবর) ভোররাতে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মা তার দুই ছেলে ও মেয়েকে নিয়ে একই ঘরে বসবাস করে আসছিলেন। মায়ের অগোচরে ছেলে রাব্বি মিয়া (২৮) ও মমিন আহমদ (২০) তাদের ছোটবোন জনি বেগমকে (১৫) ভয়ভীতি দেখিয়ে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করতো। ২৯ অক্টোবর শুক্রবার ভোররাতে ঘুমন্ত ছোট বোনকে মমিন আহমদ ধর্ষণ করার চেষ্টা করলে সে চিৎকার দেয়। এসময় তার মা ছুটে গেলে সটকে পড়ে সে। তখন ভিকটিম জানায়, এর আগেও গত ২১ অক্টোবর ভোররাতে তাকে ধর্ষণ করে তার আপন বড়ভাই রাব্বি মিয়া। লোকলজ্জার ভয়ে সে ঘটনাটি কাউকে বলেনি। পরে নিজ ছেলেদের অভিযুক্ত করে ওইদিন বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা (নাম্বার-১২) দেন মা। পরে তাৎক্ষণিক অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) মো. মানুনুর রশীদ বলেন, অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিটটিমকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

আপন দুই ভাইয়ের বিরুদ্ধে বোনকে ধর্ষণের অভিযোগ, মায়ের মামলা

আপডেট সময় ০৭:১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১