ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তি অপব্যবহার রোধ করতে হবে। সবকিছুর ভাল-মন্দ দুটি দিক থাকে।

মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলা হয় না। ওষুধ খেয়ে সারাতে হয়।

শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির অপব্যবহার রোধে পারিবারিক, সামাজিক, শিক্ষাব্যবস্থা ও রাজনীতিসহ সব ক্ষেত্রে সচেতনতা তৈরি করতে হবে। আমাদের নতুন প্রজন্ম যেন তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের সঠিক ব্যবহার করে। এগুলোর যেন অপব্যবহার না হয়। এজন্য জ্ঞানের সঙ্গে সঙ্গে মূল্যবোধেরও শিক্ষা দিতে হবে।

দীপু মনি বলেন, আমাদের নতুন শিক্ষা কারিকুলাম তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের যদি মানবিকতা, সততা ও সহিষ্ণুতা না শেখানো হয়, তারা যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে না। আমরা অনেক সময় চিন্তা ছাড়া অনেক কিছু লিখে ফেলি। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা সঠিকভাবে চিন্তা করতে শিখবে। তারপর এই ডিজিটাল ওয়ার্ল্ডে কথাবার্তা বলবে ও শেয়ার করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সাবেক মন্ত্রী শাহজাহান কামাল এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি, সৈয়দা রুবিনা আক্তার মীরা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেন আক্তার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে

আপডেট সময় ০৪:৪১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১