ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিক্ষা-রাজনীতির ব্যর্থতায় পূজামণ্ডপে হামলা

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারা দেশে পূজামণ্ডপে হামলাসহ অপ্রিতিকর ঘটনার অধিকাংশ ক্ষেত্রেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে শিশু বা সদ্য কৈশোর পেরোনো তরুণদের। আমরা এখনও তাদের সঠিক চেতনায় উদ্বুদ্ধ করতে পারিনি।

এই ব্যর্থতা শিক্ষা ব্যবস্থার, সমাজ ব্যবস্থার এবং রাজনীতিরও। আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি একটু করে এগিয়ে আসি, তাহলেই শিশুদের সঠিক চেতনার মানুষ হিসেবে গড়ে তুলতে পারব।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত শিশু দিবস উপলক্ষে মাসব্যাপী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিশু কণ্যাণ পরিষদ।

শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের বিকাশ না ঘটলে জাতির বিকাশ ঘটবে না। এজন্য দরকার সময়োপযোগী শিক্ষাব্যবস্থা। আমরা অনেক কিছুই শিখি ও মুখস্ত করি, কিন্তু তার কোনো প্রয়োগ করতে পারি না। ফলে আমরা প্রায়োগিক ও কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছি। আমরা সেই ব্যবস্থা করছি, যেন সকলেই দশম শ্রেণিতে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে, অন্তত একটি ট্রেডে সে শিক্ষা নিতে পারবে। এতে করে পরবর্তীতে যদি সে লেখাপড়া চালিয়ে নিতে নাও পারে, তবুও নিজের কর্মসংস্থান নিজে তৈরি করে নিতে পারবে।

দীপু মনি আরও বলেন, ২১টা বছর, স্বাধীনতার যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, তার ঠিক উল্টো দিকে আমাদের নিয়ে যাওয়া হয়েছে। সে কারণে তখন কেউ নিজেকে মুক্তিযোদ্ধা বলতেও দ্বিধাবোধ করত। স্বাধীন দেশে তো এমনটি হওয়ার কথা ছিল না। সেই যে কালোথাবা, ’৭৫-এর ২১ বছর পরেও আজও মাথা জাগিয়ে আছে। তার প্রমাণই আমরা এবার পূজার সময় দেখলাম। আমাদের সঠিক মানুষ হওয়ার মধ্য দিয়ে এদের প্রতিরোধ করতে হবে।

আয়োজক সংস্থার সভাপতি ডা. মাখদুমা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মণিরুল ইসলাম এবং অনুষ্ঠান উদযাপন পরিষদের চেয়ারম্যান মো. জাকারিয়া পিন্টু।

‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যে জাতীয় শিশু দিবস উদযাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে শিশু কল্যাণ পরিষদ। অনুষ্ঠানে নৃত্য, আবৃত্তি ও সংগীত এই তিন পর্বে মাসব্যাপী প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয় সংগঠনটি।

আলোচনা পরবর্তীতে সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন ক্ষুদে শিল্পীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শিক্ষা-রাজনীতির ব্যর্থতায় পূজামণ্ডপে হামলা

আপডেট সময় ১০:০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১