ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোম্যান বরখাস্ত, বার্সেলোনার কোচ হচ্ছেন জাভি

আকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ কয়েক মাস জল্পনা-কল্পনার পর বার্সেলোনায় কোম্যান যুগের অবসান ঘটল। ‘ছাঁটাই’ করা হলো তাকে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৪টায় বার্সেলোনার টুইটার অ্যাকাউন্টে লেখা ভেসে উঠল— ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোম্যানকে মুক্তি দিয়েছে বার্সেলোনা।

কোমানকে বিদায় জানানোর অনেকদিন আগে থেকেই তার বিকল্পের খোঁজে ছিল বার্সা। কে হবেন বার্সার পরবর্তী কোচ- সেই দৌড়ে এগিয়ে ছিলেন ক্লাব কিংবদন্তি জাভি।

গোল ডটকম জানিয়েছে, জাভিকে ইতোমধ্যে প্রস্তাব দিয়েছে বার্সেলোনা। জাভিও খুশি মনে রাজি। সাবেক ক্লাবের কোচ হতে নাকি মরিয়া তিনি। বর্তমানে কাতারের আল সাদ ক্লাবের কোচের দায়িত্ব পালন করছেন জাভি।

সবকিছু ঠিক থাকলে কাতারি ক্লাবে থেকে অব্যাহতি নিয়ে স্প্যানের উদ্দেশে পাড়ি জমাবেন জাভি। ইউরোপের বিখ্যাত সাংবাদিক ফাব্রিজিও রোমানোও একই তথ্য দিয়েছেন।

তিনি জানিয়েছেন, ‘কোম্যানকে বরখাস্ত করার আগেই জাভির সঙ্গে যোগাযোগ করেছে বার্সেলোনা বোর্ড। জাভিও এক পা এগিয়ে রেখেছেন। আল সাদের সঙ্গে পরিস্থিতি কী, সেটা বোঝার জন্য আলোচনা করা হবে এখন। তাই জাভিই যে বার্সার পরবর্তী কোচ – তা এখনো ঘোষণা দেওয়া যাচ্ছে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোম্যান বরখাস্ত, বার্সেলোনার কোচ হচ্ছেন জাভি

আপডেট সময় ০৬:৪০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১