ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

গাইবান্ধা সদর উপজেলায় মাকে হত্যার দায়ে ছেলে জিয়াউল হককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জিয়াউল হক সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

মামলার এজাহারে জানা গেছে, ২০১৮ সালের ১৩ জুন আসামি জিয়াউল হক তার ছোট ভাই জুবায়ের খন্দকারের কাছে কিছু টাকা চায়। টাকা না দেওয়ায় ক্রিকেট ব্যাট হাতে জুবায়েরকে মারতে আসে জিয়াউল।

এ সময় মা জহুরা বেগম ছোট ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন। পরে জিয়াউল তার মায়ের মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকেন। এতে জহুরা গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহুরা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় পরদিন জহুরার স্বামী নুরুল ইসলাম বাদী হয়ে ছেলে জিয়াউল হককে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহমেদ প্রিন্স জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে হত্যার ঘটনাটি প্রমাণিত হওয়ায় বিচারক আসামি জিয়াউল হকের ফাঁসির আদেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ

আপডেট সময় ০৫:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১