ঢাকা ০২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে মিয়ানমার’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর তিন দিনব্যাপী জোট আসিয়ানের সম্মেলন মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে গতকাল বুধবার ‘মিয়ানমার আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে’ বলে মন্তব্য করেছেন।

এছাড়াও মিয়ানমারে রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং গণতান্ত্রিক সরকারের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন জো বাইডেন। মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং ভয়াবহ সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

আসিয়ান জোটকে অত্যন্ত ‘প্রয়োজনীয়’ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আসিয়ানের গ্রহণযোগ্যতার প্রতি অঙ্গীকারবদ্ধ।

এদিকে, তাইওয়ানের সঙ্গে চীনের আচরণকে জবরদস্তিমূলক বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ে মানুষের অধিকার রক্ষার পক্ষেও আওয়াজ তোলেন তিনি।

হোয়াইট হাউজ থেকে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর গণতন্ত্র ও সামুদ্রিক স্বাধীনতা রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন বাইডেন। তিনি জানান, একটি আঞ্চলিক অর্থনৈতিক কাঠামো তৈরিতে ইন্দো-প্যাসিফিক অংশীদারদের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করবে ওয়াশিংটন।

উল্লেখ্য, বিতর্কিত জান্তা প্রধানকে অংশ নিতে না দেওয়ায় এই সম্মেলন বয়কট করেছে মিয়ানমারের সামরিক সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করছে মিয়ানমার’

আপডেট সময় ০১:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১