ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ

আকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের সহায়তায় আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের মানবিক সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জেনেজ লেনারসিস এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সফররত জেনেজ লেনারসিস এক ভিডিও বার্তায় জানান, রোহিঙ্গাদের সহায়তায় আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা ও আশ্রয়দাতাদের জন্য ১০ মিলিয়ন ইউরো দেওয়া হবে। আর রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অবকাঠামো উন্নয়নে দুই মিলিয়ন ইউরো ব্যয় করা হবে।

জেনেজ লেনারসিস বাংলাদেশ সফরকালে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তিনি সেখানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় প্রকল্প পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সফরকালে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

গত ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তিনদিনের সফরে বাংলাদেশ এসেছেন জেনেজ লেনারসিস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গাদের জন্য আরো ১২ মিলিয়ন ইউরো দেবে ইইউ

আপডেট সময় ০১:১৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১