ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ম্যারাডোনা স্মরণে লড়বে বার্সেলোনা-বোকা জুনিয়র্স

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা স্মরণে প্রতিবছরই অনুষ্ঠিত হবে ‘ম্যারাডোনা কাপ’। দিয়েগো ম্যারাডোনার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোকা জুনিয়র্সের মুখোমুখি হবে বার্সেলোনা।

আগামী ১৪ ডিসেম্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাটি। বিশ্ব ফুটবলের এই মহাতারকার প্রতি শ্রদ্ধা জানাতে আর্জেন্টিনাইন দল বোকার বিপক্ষে লড়বে স্প্যানিশ দল বার্সেলোনা।

এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়, ‘প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সম্মানে এবং তার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আগামী ১৪ ডিসেম্বর এফসি বার্সেলোনা এবং ক্লাব অ্যাটলেটিকো বোকা জুনিয়র্স ‘ম্যারাডোনা কাপ’-এ মুখোমুখি হবে।’
এ ম্যাচটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে, মার্সোল পার্ক স্টেডিয়ামে। সৌদি আরবের জেনারেল অথোরিটি অব এন্টারটেইনমেন্টের সভাপতি তৃর্কি আল শেখ আবার স্প্যানিশ লীগের সেগুন্দা (দ্বিতীয় সারি) বিভাগের ক্লাব আলমেরিয়ার মালিক। তার চেষ্টাতেই মূলত ম্যাচটি রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে।

২০২০ সালের ২৫ নভেম্বরে সবাইকে অবাক করে না ফেরার দেশে পাড়ি জমান দিয়েগো আর্মান্ডো ম্যারাডোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

১৯৮১ সালে এক মৌসুমের জন্য বোকার জার্সিতে মাঠ মাতান ম্যারাডোনা। পরের বছর ৭.৬ মিলিয়ন ডলারের রেকর্ড ফিতে পাড়ি জমান বার্সেলোনায়। ক্যারিয়ারের শেষ লগ্নে আবারও বোকার জার্সি গায়ে জড়ান। ১৯৯৭ সালে পেশাদার ফুটবলের শেষ ম্যাচটি বোকার হয়েই মাঠে নেমেছিলেন।

ম্যারাডোনা বোকার হয়ে আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশন জিতে নেন। বার্সার পক্ষে কোপা দেল রে, কোপা ডি লা লিগা ও সুপার কোপা এস্পানা ট্রফিতে চুমু খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ম্যারাডোনা স্মরণে লড়বে বার্সেলোনা-বোকা জুনিয়র্স

আপডেট সময় ০৭:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১