ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নুরের দলকে ‘জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন’ আখ্যা মুক্তিযুদ্ধ মঞ্চের

আকাশ জাতীয় ডেস্ক:

‘বাংলাদেশ গণ অধিকার পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

আজ মঙ্গলবার রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নুরুল হককে সদস্যসচিব করে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে।

এদিকে, রেজা-নুরের নতুন এই দল এবং এর সহযোগী সংগঠন ছাত্র ও যুব অধিকার পরিষদকে ‘জঙ্গি, সাম্প্রদায়িক ও সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

একই সঙ্গে সাম্প্রদায়িক হামলায় মদদ দেওয়ার অভিযোগ তুলে রেজা কিবরিয়া ও নুরুল হককে গ্রেফতারের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

রেজা কিবরিয়া ও নুরুল হককে গ্রেফতার ও তাদের দলকে নিষিদ্ধের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে আধঘণ্টার জন্য রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীরা।

শাহবাগে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা-কর্মীদের সমাবেশে অংশ নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বলেন, রেজা কিবরিয়া ও নুরুল হকেরা দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার মদদদাতা হিসেবে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। রেজা কিবরিয়াদের অসৎ উদ্দেশ্য জাতির সামনে উন্মোচিত হয়েছে। এরা জামায়াত-শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন। তাদের সাম্প্রদায়িক সংগঠন দ্রুত নিষিদ্ধ করতে হবে।

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন বলেন, সারা দেশে সাম্প্রদায়িক হামলায় রেজা কিবরিয়া ও নুরুল হকের প্রত্যক্ষ মদদ রয়েছে।

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম অভিযোগ করে বলেন, ‘চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনায় সুস্পষ্ট প্রমাণসহ নুরুল হকের নেতৃত্বাধীন ছাত্র ও যুব অধিকার পরিষদের ১০ জনকে পুলিশ গ্রেফতার করেছে। রেজা কিবরিয়া ও নুরুল হকের প্রত্যক্ষ মদদে ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পনা অনুযায়ী বিজয়া দশমীর দিনে চট্টগ্রামের জে এম সেন পূজামণ্ডপে হামলা চালিয়ে দেশব্যাপী সাম্প্রদায়িক সন্ত্রাসকে উসকে দিয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নুরের দলকে ‘জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন’ আখ্যা মুক্তিযুদ্ধ মঞ্চের

আপডেট সময় ০৬:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১